বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৫০ কে‌জি গাঁজাসহ আটক ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার ক‌রে।

থানা পু‌লিশ জানায়, কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ২১ জানুয়া‌রি রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর সাকিনের চিশতিয়া টেক্সাটাইল মিলের মেইন গেইটের পূর্ব পার্শ্বে অ‌ভিযান চালায়। এ সময় এক‌টি পরিত্যক্ত ছাঁদবিহীন বিল্ডিং ভিতর হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার ক‌রে। উদ্ধারকৃত গাজাঁর মা‌লিক মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম(২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম @ মোঃ নুরুল ইসলাম, মাতা-আরিফা খাতুন , গ্রাম- শাসনগাছা (ঈদগা) , উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ- ২১/০১/২০২৪; ধারা- ৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com