মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএম‌পি লালবাগের ডিসি কার্যালয় নতুন ঠিকানায়

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) নতুন কার্যালয় উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।শনিবার দুপুরে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে লালবাগ বিভাগের ডিসির কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, ১০ নম্বর বংশাল রোডের লালবাগ ডিসি কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়াভবনে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com