সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ধর্ষক‌দের সামা‌জিক বয়কট করার আহ্ববান: বাংলা‌দেশ নারী মু‌ক্তি সংসদ

সা‌কির আল মাহমুদ:
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৬৩ বার পঠিত
ধর্ষক‌দের সামা‌জিক বয়কট কর‌তে রাজধানী‌তে বাংলা‌দেশ নারী মু‌ক্তি সংস‌দের মানব বন্ধন

ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামের একটি সংগঠন।শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সব অপরাধের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। বিচারহীনতার সংস্কৃতি দেশে এসব অপরাধ বাড়িয়ে দিচ্ছে। যে সমাজে লুটপাট, অবৈধ আয় বেড়ে যায় সেখানে ধর্ষণ খুব সামান্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ নারী কোথাও নিরাপদ নয়, অফিস কিংবা বাসা সব জায়গাতেই নির্যাতনে শিকার হতে হয়। আমরা এখনও সভ্য হতে পারিনি, যেখানে মা-বোনেরা নির্যাতনের শিকার হন সেটাকে সভ্য সমাজ বলতে পারি না। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুন্নাহার রুনা, সাধারণ সম্পাদক শিউলি শিকদার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com