মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাঙ্গাই‌লে কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি। ইউনুস তালুকদার টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন।

গোপালপুর উপজেলায় কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারণায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। ছবি: সময় সংবাদ

গোপালপুর উপজেলায় কাফনের কাপড় মাথায় বেঁধে প্রচারণায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। ছবি: সময় সংবাদ

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাওয়াইল বাজারে কাফনের কাপড় মাথায় বেঁধে কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুকে। তিনি উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। সম্প্রতি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। ভোটের মাঠে নৌকা প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি।

গণসংযোগে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, কৃষক লীগের সভাপতি হবিবুর রহমান প্রমুখসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সমর্থকরা কাজ করতে পারছে না। নৌকার সমর্থক ও কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং অফিস ভেঙে ফেলছে। প্রচারণার সময় কাজে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে। সেজন্য ভোট রক্ষা করতে কাফনের কাপড় মাথায় বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছি। এতে আমার মৃত্যু হয় হবে, কাফনের কাপড় মাথায় নিয়েই প্রচারণা শুরু করেছি।

তিনি বলেন, ‘আসনটির শান্তি রক্ষায় ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগে পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনারকে অনুরোধ জানাই।

এদিকে আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com