বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কঙ্গো এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্ব পেল বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা

প্রেস নিউজ:PHQ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৫৬ বার পঠিত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কর্তৃক পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো (MONUSCO) বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত। বাংলাদেশ থেকে ৮৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন যে, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গর্বের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতই এবারেও আমরা সফল হব। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি নিরন্তর।

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষার পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সঙ্ঘাতময় দেশসমূহে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গো বাসীর মনে জাগিয়েছে নতুন আশা।

সুত্র:

BANGLADESH POLICE MEDIA,PHQ‌. ০২/১০২০২০

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com