বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কুমিল্লা দেবিদ্বারের রোশন মাষ্টার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নির্বাচনে অংশ গ্রহন কর‌তে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি এটিএম মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন দুলাল আরো অনেক উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহের পর রোশন আলী বলেন, অসম্প্রদায়িক স্মার্ট দেবিদ্বার বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে দলের কঠিন দুঃসময়ে ছিলাম আছি, আগামীতেও থাকব। আমি দেবিদ্বার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com