মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি – পাকুন্দিয়া থানার নাহিদ হাসান সুমন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৬২ বার পঠিত

পাকু‌ন্দিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ একা‌ধিক ক্যাটাগ‌রি‌তে বিশেষ অবদানের জন্য পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক নাহিদ হাসান সুমন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।অক্টোবর/ ২০২৩ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার) বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমনের নাম ঘোষণা ক‌রে পুরস্কার হিসেবে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান,আমাকে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) স্যারকে।

কৃতজ্ঞতা জানাই কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যার,পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জসহ জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।

উল্লেখ্য,নাহিদ হাসান সুমন এর পূর্বে জেলায় ৮ম বারের মত কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছে। তাছাড়া করিমগঞ্জ থানা হতে জানুয়ারী /২০২০ সালের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com