মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা মুরাদনগরে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জ‌ড়িত এক যুবক গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪২০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায়  জ‌ড়িত এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সাগর হোসেন। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 ছিনতাই‌য়ের ঘটনায় মামলার বাদী ম্যানেজার ইব্রাহীম খলিল  আল-আরাফাহ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং দারোরা বাজার শাখায় কর্মরত র‌য়ে‌ছেন। তি‌নি  গত ২২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ শাখা থেকে ৭লাখ টাকা উত্তোলন করে উপজেলার দারোরা শাখায় যাওয়ার পথে দারোরা-রায়তলা রোডের পদুয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হন।
এ সময় ছিনতাইকারীরা রাম দা, চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়া ইব্রাহিম খলিলের উপর হামলা করে। এবং তার সাথে থাকা ৭ লাখ টাকা ও দুটি চেক বই ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন ইব্রাহিম খলিল বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। এরপরই ছিনতাইকারীদের ধরতে মাঠে নামেন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী সাগর হোসেনকে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়া থেকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।ধৃত আসা‌মি ছিনতাই‌য়ের ঘটনায় জ‌ড়িত থাকার বিষ‌য়ে স্বীকা‌র‌ক্তি দেয়। জ‌ড়িত অন‌্যান‌্য আসা‌মি‌দের গ্রেফতার কর‌তে অ‌ভিযান অব‌্যাহত  র‌য়ে‌ছে ব‌লে জানায় মুরাদ নগর থানার অ‌ফিসার ইনচার্জ না‌হিদ আহ‌মেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com