রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বিএন‌পির অব‌রো‌ধের তৃতীয় দফার প্রথম দিন শেষে ঢাকাসহ কয়েক জেলায় পরিবহনে আগুন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিএনপির তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিন শেষে সন্ধ্যার পর ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় পরিবহনে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত আটটার দিকে ঢাকার বনানী এলাকার কাকলী পুলিশ ফাড়ির সামনে একটি মিনি বাসে আগুন দেয়া হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় এলাকায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকার বাইরে আরো কয়েকটি জেলায় বাস ও ট্রাকে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জে রাত নয়টার কিছু আগে একটি ট্রাকে আগুন দেয়া হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় বরগুনা জেলার আমতলী এলাকায় হাড় পাঙ্গাসিয়ায় রাত সাড়ে নয়টার দিকে সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এখানেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এসব ঘটনার কোনটিতেই কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বি‌বি‌সি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com