মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজা‌রের টেকনা‌ফে ৫৬ টি স্ব‌র্ণের বারসহ তিনজন‌কে আটক ক‌রে বি‌জি‌বি সদস‌্যরা

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪০১ বার পঠিত
কক্সবাজার ৩৪ ব‌্যাটা‌লিয়ন বি‌জি‌বির এক‌টি দল  বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হোয়াইক্ষ্যং ২নং ইউপি কাঁটাখাল ব্রীজ নামক স্থান থেকে ৫৬ পিস স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করা হয়।স্ব‌র্ণেরবার সহ ইট‌কের বিষ‌য়ে সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।
আটককৃত হল কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।
অধিনায়ক লে. কর্ণেল হায়দার আজাদ আহমেদ জানান, ‘কতিপয় চোরাকারবারীরা অবৈধভাবে বিপুল পরিমান স্বর্ণের চালান মিয়ানমার হতে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। অতঃপর বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ইউপি’র কাঁটাখাল ব্রীজ নামক স্থানে যানবাহন তল্লাশীকালীন টেকনাফ হতে উখিয়াগামী একটি সিএনজিটি সন্দেহভাজনভাবে তল্লাশীর জন্য থামানো হয়। উক্ত সিএনজিটি তল্লাশীকালীন সময়ে সিএনজিতে থাকা ৩ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে। পরে ওই ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৫৬টি স্বর্ণের বার উদ্ধার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য ৫ কোটি ৩০ লক্ষ সাতষট্টি হাজার টাকা।’
আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com