বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসপি থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ অনুমোদন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত ৩৬৫টি ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। নিয়মিত পদের তুলনায় অতিরিক্ত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াকে ‘সুপারনিউমারারি’ বলা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে।

আলোচনা আছে, এখন এ বিষয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে। বিভিন্ন ব্যাচের পদোন্নতিবঞ্চিত অথচ যোগ্য কর্মকর্তারা এতে স্থান পাবেন বলে জানা গেছে। তবে পদোন্নতি পাওয়ার পরও এসব কর্মকর্তাদের অনেককে ‘ইনসিটু’ বা আগের দায়িত্বে কর্মরত থাকতে হবে।

পুলিশের অভিজ্ঞ ও পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের জন্য এমন ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির ব্যাপারে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সুত্র: ই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com