বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা ডি‌বির অ‌ভিযা‌নে ফে‌ন্সি‌ডিল গাঁজাসহ গ্রেফতার ৪

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পু‌লি‌শের ২৪ ঘন্টায় পৃথক ২টি অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

‌ডি‌বি পু‌লিশ জানায়, জেলা গো‌য়েন্দা ডি‌বি পু‌লি‌শের একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭ অ‌ক্টোবর মঙ্গলবার ভোর ৫ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর ইউপির জগমোহনপুর সাকিনস্থ ভূমি অফিসের সামনে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু হাসান (৪০), পিতা-জামাল উদ্দিন, মাতা-বকুল বেগম, গ্রাম-বিজয়পুর (কাজী বাড়ী), ১নং ওয়ার্ড,কালিকাপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৯ , তারিখ- ১৭/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) এক‌টি মামলা রুজু করা হয়।

পৃথক অভিযানে সোমবার ১৬ অ‌ক্টোবর বিকাল চারটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন গাজীরহাট বাজারস্থ প্রান্তীক বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ তারমিন @ মাইকেল (৩৮), পিতা-মৃত আব্দুল হালিম, মাতা-হাসতেরা বেগম, গ্রাম-গাজীপুর (মোল্লা বাড়ী), থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা, মোঃ জাকিরুর রহমান (৪৩), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-নুরুন্নাহার বেগম, গ্রাম-বলিঘর (রশিদ মেম্বারের বাড়ী), থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা, মোঃ কবির হোসেন (৪২), পিতা-মৃত আব্দুল হালিম, মাতা-হাসতেরা বেগম, গ্রাম-গাজীপুর (মোল্লা বাড়ী), থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লাদের কে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে কুমিল্লা এর বাঙ্গরাবাজার থানার মামলা নং- ০৬, তারিখ- ১৭/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) তে মামলা রুজু করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com