বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অনলাই‌নে লোভনীয় অফার‌ে পোশাক বি‌ক্রির প্রতারণায় স্বামী স্ত্রী গ্রেফতার

খুলনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৫ বার পঠিত
অনলাই‌নে লোভনীয় অফা‌রে প্রতারণার দা‌য়ে স্বামী স্ত্রী গ্রেফতার
মেয়েদের পোশাকের আকর্ষণীয় ছবি পোস্ট দিয়ে কম দামে বিক্রির লোভনীয় অফার দিয়ে আসছিলেন তারা। এতে অনেকেই আকৃষ্ট হয়ে অনলাইনে অর্ডার করতেন। শর্ত অনুযায়ী পণ্যের দাম মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে অগ্রিম পরিশোধ করলেও আজ অবধি কোনও ক্রেতাই অর্ডার করা পণ্য পায়নি। বরং ওই পেইজ থেকে অর্ডারকৃতদের ব্লক করে দেওয়া হতো।
প্রতারণার অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারণার চালিয়ে অর্থ আত্মসাতকারী এই চক্রের দুই জনকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১৬টি সিম উদ্ধার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, হাজারও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে।
এক পর্যায় প্রতারণার সত্যতা পাওয়া গেলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর খুলনা মহানগরের কাশেম নগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ওসমান গণি ও তার সহযোগী স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com