মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শোরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

য‌শোর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১ি‌১ি‌৩ বার পঠিত

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. হোসেন আলী (২৪) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে তাকে গ্রেফতার করা । গ্রেফতার হোসেন আলী মাগুরা জেলার কাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক হোসেন আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, আটক হোসেন আলী যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com