বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ ২ ভাইয়ের করুণ মৃত্যু

মোবারক হো‌সেন/ফেনী:
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

ফেনীর বি‌রি‌ঞ্চি এলাকায় ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com