মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে অস্ত্রসহ বু‌লেট গ্রেফতার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে এক‌টি বিদেশি পিস্তলসহ বুলেট নামের এক যুবককে গ্রেফতার করা হয়ে‌ছে। গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১৫টি মামলা বিজ্ঞ আদাল‌তে বিচারাধীণ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কু‌মিল্লা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তি‌নি নাগ‌রিক খবর‌কে বলেন, গোপন তথ্যে জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় তকদীর হোসেন বুলেট ওরফে জলিল নামের ওই যুবককে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ব্রাজিলের তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার বুলেট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা।

ডি‌বি পুলিশ জানায়, গ্রেফতার বুলেটের বিরুদ্ধে আগের মাদকের আটটি, অস্ত্রের একটি, দুইটি ডাকাতি, দুইটি দস্যুতা এবং অন্যান্য অপরাধসহ ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের পর নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com