মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় থানা পুলি‌শের অ‌ভিযা‌নে গাঁজা মদসহ আটক ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে সদ‌রের পাঁচথুবী এলাকার থে‌কে ৫০ কেজি গাঁজা ও ৩০ বোতল হুইস্কি মদসহ একজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

পু‌লিশ সুত্র জানায়, ২০ সে‌প্টেম্বর বিকে‌লে কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শে কর্মরত এসআই শাহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই রিপন চক্রবর্তী, এএসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ বিল্লাল মিয়ার একচালা টিনের ঘরের ভিত‌রে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৫০ কেজি গাঁজা ও ৩০ বোতল হুইস্কি (মাদকদ্রব্য) উদ্ধার ক‌রে। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিয়া‌কে(৬০) গ্রেফতার করে পু‌লিশ।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৯, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com