মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে গাঁজা ফে‌ন্সি‌ডিলসহ গ্রেফতার ৩

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক দুইটি অভিযানে নোয়াপাড়া থে‌কে ৭৬ কেজি গাঁজা ও সুয়াগাজী থে‌কে ৯৪ বোতল ফেন্সিডিলসহ তিনজন‌কে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি গো‌য়েন্দা টিম গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়া এর ছেলে মোঃ মাসুদ মিয়া (৩২)।

পৃথক আরও একটি অভিযানে ১৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়া এর ছেলে টিপু সুলতান (২৫) নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলী এর ছেলে মোঃ রাব্বি (২৯)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com