বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি ছিনতাই, চ‌ক্রের ৩ সদস্য গ্রেফতার

চৌদ্দগ্রাম, কু‌মিল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপ‌জেলার বিভিন্ন এলাকায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে চালক‌কে অ‌চেতন ক‌রে সিএনজি ছিনতাই‌য়ের ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অ‌ফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার অশোকতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে আমির হোসেন প্রকাশ ইমন, নোয়াপাড়া গ্রামের রিয়াজ মিয়ার ছেলে রাব্বি ও আড়াইওড়া উত্তর পাড়ার হাবিব মিয়ার ছেলে ফারুক।

থানা সূত্রে আরও জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা শহরে যাওয়ার কথা বলে ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের দুলাল মিয়ার সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয় পৌর এলাকার কমলপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ কাউছার ও সদর দক্ষিণের পিপুলিয়ার সেলিম মিয়ার ছেলে আশিকসহ সংঘবদ্ধ চক্র। তাদেরকে নিয়ে অটোরিকশাটি কুমিল্লা শহরে পৌঁছলে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সংঘবদ্ধ চক্র অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় দুলাল মিয়ার লিখিত অভিযোগটি থানায় গত ১৩ সেপ্টেম্বর মামলায় রজু হয়। পুলিশ মামলার তদন্ত করে কমলপুর গ্রামের কাউছার ও পিপুলিয়ার আশিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

তাদের দেয়া তথ্যমতে রোববার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশাটি বিক্রি করার সময় আমির হোসেন প্রকাশ ইমন, রাব্বি ও ফারুককে আটক করা হয়। এসময় চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল বলেন, সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com