বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে চি‌হ্নিত সন্ত্রাসী মামুন গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

কুমিল্লা সদ‌রের পাথরীয়াপাড়ার চি‌হ্নিত সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগিকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কু‌মিল্লা ডি‌বি পুলিশের অ‌ফিসার ইনচার্জ রাজেস বড়ুয়া গ্রেফতা‌রের বিষয়টি নিশ্চিত করেন।

ডি‌বি পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গরবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এসময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই তুষ্টলাল বিশ্বাস, এএসআই মোঃ আব্দুল্লাহ, মোঃ সাইদুর রহমান,আব্দুস সালাম সঙ্গীয়‌ফোর্স অ‌ভিযান চা‌লি‌য়ে
আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনে রাস্তা উপর থে‌কে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মোঃ মামুন মিয়া (৩৮) ও তার সহযোগি জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয় ব‌লে জানায় ডি‌বি পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com