বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৪ দিন পর টয়লেটের ট্যাংক থেকে তরুণের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের চারদিন পর টয়লেটের ট্যাংকি থেকে সাকিব হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব হোসেন একই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের ফুফাতো ভাই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে সাকিব নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে সন্ধান না পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। সোমবার বিকেলে বাবুল মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টয়লেটের ট্যাংকি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে ট্যাংকির ঢাকনা খুললে সাকিবের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com