বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আগামীতে নৌকার বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে স্বার্থক করতে হবে – মেয়র ইকরামুল হক টিটু

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর স্বপ্নকে ধূলিস্মাৎ করতে ১৯৭৫ এর এই দিনে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত। মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে।

তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। এজন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে  পুষ্পস্তবক অর্পণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

অপরদিকে সকালে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরে প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এছাড়াও, দিনব্যাপী রাষ্ট্রীয় এবং ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজে অংশগ্রহণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com