বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ার সান্তাহা‌রে চাচা হত্যার আসা‌মি রিপন গ্রেফতার

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

বগুড়া আদমদীঘির সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামে ভা‌তিজার ইটের আঘাতে চাচা খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী রিপনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

১০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার কৃত রিপন হোসেন (২৮) আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজিজার মন্ডল ও তার ছোটো ভাই আজিজুল হকের সাথে তাদের আপন চাচা ফরিদ মন্ডলের পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত

মঙ্গলবার বিকেল সাড়ে চার ঘটিকার সময় তারই জের ধরে আজিজার ও ফরিদের বাড়ির সামনের সরু গলিতে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে তর্কের এক পর্যায়ে মারপিট শুরু হয়। এতে দু’পক্ষের মধ্যে অন্তত ৬ জন আহত হয়। মারপিট ঘটনায় চাচা ফরিদ মন্ডল তার ভাতিজা আজিজারের মাথায় ইটের আঘাত করায় প্রথমে তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাস.পাতালে ভর্তি করা হয়।

গত বুধবার ভোর সাড়ে পাঁচ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাতেই নিহতের স্ত্রী আছিরন বেগম বাদী হয়ে রিপন হোসেনকে প্রধান আসামী ও তার বাবা ফরিদ মন্ডলসহ ৪ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বৃহস্পতিবার দুপুরে রিপন চিকিৎসা শেষে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হওয়ার পর প্রধান ফটকের সামনে থেকে হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মামলার প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করার জোড় তৎপরতা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com