বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

পাবনা ৪ আস‌নে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

পাবনা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৮ বার পঠিত

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পাবনা-৪ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আমরা ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস ও আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে বেসরকারি ভাবে নিশ্চিত হয়েছি যে, নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২ লাখ ৩৯ হাজার ৯২৪। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ২৮৪ ও আটঘরিয়া উপজেলায় ৯০ হাজার ৬৪০।
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ৪ হাজার ৫১ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৫২৫, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ হাজার ৩৪৬ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৭২৮।গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন করোনাকালে কিছুটা বিলম্ব করে গত ২৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com