বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে ট‌্যা‌পেন্ডাডল ও গাঁজাসহ গ্রেফতার ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক দুইটি অভিযানে কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা ও কালিকাপুর এলাকা থে‌কে ৩৭ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও
৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ক‌রা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি ২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ক‌রে ৩৭,৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন উত্তর রেইসকোর্স গ্রামের মোঃ আব্দুল বাতেন এর ছেলে মোঃ জাকারিয়া হোসেন (৩৫)।

পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন রামচন্দ্রপুর গ্রামের রুকু মিয়া এর ছেলে এমদাদুল হক মারুফ (৪৪)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com