বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখালী‌তে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৪ বার পঠিত
গ্রেফতার ভুয়া এনএসআই

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানির অভিযোগে এনএসআই নোয়াখালী ও সোনাইমুড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেন।এসময় তার কাছ থেকে এনএসআই’এর একটি ভুয়া পরিচয়পত্র ও একটি নিয়োগপত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাহতলী গ্রামের ছানা উল্যার ছেলে।এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদানসহ বিভিন্ন স্থানে নিজেকে এনএসআই’এর বড় কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, হুমকি ধমকি ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশের সহযোগিতায় থানারহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হামজা বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com