বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি‌ক্ষোভ সমা‌বেশে না যাওয়ায় মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত

এম এ হাই,সা‌থিঁয়া, পাবনা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

বিক্ষোভ সমাবেশে না যাওয়ায় বসতবাড়িতে গিয়ে বেদম মারপিট করে মহিলাসহ চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে নাগডেমড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামের ইউনুছ (৬৫),আঃ মতিন (৬০), ইউসুফের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মতিনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম জানান,গত শুক্রবার সকালে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে কে বা কাহারা হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেলে নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমা‌বে‌শে উপস্থিত না হওয়ায় রোববার সকালে হারুনের লোকজন কাদেরের নেতৃত্বে সাদ্দাম,মন্জু, ফিরোজসহ প্রায় ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমার স্বামী ও ভাশুরের নাম ধরে ডাকে। তাদের ডাকে তারা এগিয়ে গেলে সমাবেশে কেন যায়নি, এই বলে দেশীয় অস্ত্র ও লইঠ দিয়ে পি‌ঠি‌য়ে করে রক্তাক্ত ও জঝম করে। আহত‌ হওয়ার থবর শু‌নে আত্মীয় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদা বেগম।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com