মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চৌদ্দগ্রামে ২০ বোতল বিদেশী মদসহ আটক ১

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদ (ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ও ব্রো কোড ক্রাফট্ সেক্ট) সহ মো: আজাদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে নবগ্রাম-মুন্সীরহাট সংযোগ সড়কের নবগ্রাম এলাকা থেকে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com