বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উদযাপন।

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৮১ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা মিতু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠনগুলোর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় ও যুব ঋণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com