মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত্যু

আশ্রাফ উ‌দ্দিন/কুমিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ওদের নানার বাড়ি ঘোষ গাঁও গ্রামে থাকার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোন থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/২০ ফিট এই গর্ত অনেক গভীর। পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল। এ সময় দুজনে ডুবে মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুজনের নিহতের বিষয়টি জেনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com