রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ভি‌পি নু‌রের বিরু‌দ্ধে ডি‌বির মামলা

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৪০ বার পঠিত
ফাইল ফ‌টো

ডি‌বি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন নুর। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে তার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।

তিনি আরও বলেন, এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই মামলার আসামিকে গ্রেফতার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।

মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ডিবি মহানগর প্রধান বলেন, ফেসবুক লাইভে তিনি পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন। আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com