মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মঙ্গা যাতে আর ফিরে না আসে সেজন্য সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে পুনরায় যাতে আর মঙ্গা বা দুর্ভিক্ষ ফিরে না আসে তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রংপুর জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় মহাসমাবেশে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকা রওনা হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষেন আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন।

বুধবার রংপুর সার্কিট হাউজে বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধাসমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে আর যাতে মঙ্গা ফিরে না আসে সে জন্য কাজ করুন।’

জনগণ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে জন্য তিনি সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী ধারনা তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, এক সময় রংপুর অঞ্চলকে মঙ্গা পিড়ীত এলাকা হিসেবে বিবেচনা করা হতো।

তিনি বলেন, ‘তবে গত সাড়ে ১৪ বছরে সরকারের প্রচেষ্টায় রংপুর অঞ্চলে আর কখনো মঙ্গা দেখা যায়নি। পুনরায় মঙ্গা ফিরে না আসার ব্যবস্থা আমরা করতে পেরেছি। প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে নীতি, পরিকল্পনা, অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সব কিছু দিতে পারি। তবে, তৃণমূলে থেকে আপনাদেরকেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। সুতরাং, সব কিছু আপনাদেরই হাতে। খবর:বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com