মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডোপ টে‌স্টে ধরা মাদকাশক্ত ২৬ জন পু‌লিশ সদস‌্য:চাক‌রিচ‌্যুত করা হ‌বে—- ডিএম‌পি ক‌মিশনার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পঠিত

মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ এসেছে। তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন ( ডিএম‌পি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের কাছেও সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকেই ছাড় দিব না। পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে।তিনি আরো বলেন, একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেয়া হয় ঠিক সেভাবেই মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com