মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বি পু‌লি‌শের মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১৮ বার পঠিত

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডি‌বি পু‌লি‌শের একা‌ধিক টিম।

২৬ জুলাই রাত পৌণে ১ টায় নগরীর কাটাবিল এর হাউজিং এস্টেট টু সুজানগর রো‌ড়ের মমতাজ মিয়ার দোকানের সামনে হতে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করে।

মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা নগরীর কাশারীপট্টি এলাকার তোফায়েল আহমেদ কাউছারের ছেলে রাসেল আহমেদ জয় (২৭), জগন্নাথপুর ইউনিয়নের তৈতয়ারা গ্রামের কাজী গিয়াস উদ্দিনের ছেলে মোঃ কাজী সজল (৩০) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মোঃ ইউসুফ আলী (৩৩) ।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ডি‌বি পু‌লিশ বাদী হ‌য়ে মামলা দায়ের করে।

অপর একটি অভিযানে গত ২৬ জুলাই রাত ১২ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউপির সোয়াগাজী সাকিনস্থ রাহাত সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ টায়ার সেন্টার এর সামনে হতে তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গীর হাট (মধ্য পাড়া) এলাকার মৃত. মোহাম্মদ আলীর ছেলে মোঃ ছেরু মিয়া (৫৫) ও দড়িবটগ্রামের অহিদ মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া (২৯)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com