সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

জন্মদিন উপলক্ষে ১০ টিভি চ্যানেলে হাসিনা: অ্যা ডটারস টেল পর্দায় প্রদ‌র্শিত হ‌বে

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পঠিত

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের গল্প নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনে এটি প্রদর্শিত হবে দুপুর ৩টায়। একইদিন দুপুর ১২টায় একুশে টিভি, দুপুর ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই, দুপুর ৩টা ৫০ মিনিটে গাজী টেলিভিশনে, বিকেল ৪টা ৩০ মিনিটে ডিবিসি, বিকেল ৫টায় সময় টিভি, ৫টা ৩০ মিনিটে দেশ টিভি, রাত ৮টা ৫০ মিনিটে বাংলা টিভি, রাত ৯টা ৩০ মিনিটে বিজয় টিভি এবং রাত ১১টায় মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে এই ডকুফিল্মটি।

হাসিনা-অ্যা ডটার’স টেল’- যেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন সাধারন সংগ্রামী নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর জীবনে তার বোন শেখ রেহানার ভূমিকা, দেশ ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু পরিবারের নানা ত্যাগের চিত্রও।

পিপুল খান পরিচালিত এই ডকুফিল্মটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস। আবহ সঙ্গীত পরিচালনা করেন দেবজ্যোতি মিশ্র। চিত্রগ্রহণে ছিলেন সাদিক আহমেদ।

২০১৮ সালের ১৬ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল এই ডকুফিল্মটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com