বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা সদ‌রে মাদ‌কের টাকা নি‌য়ে বি‌রোধ, ছু‌রিকাঘা‌তে নিহত ১

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে জুয়া ও মাদকসহ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে কাউছার (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় মারুফ নামে আরো এক যুবক আহত হন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ইউনিয়নের মধ্য মাঝিগাছা গ্রামের সিঙ্গাপুর গলিতে ঘটনাটি ঘটে।

নিহত সহিদুল ইসলাম নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে।

স্থানীয় সু‌ত্রে জানা যায়, কু‌মিল্লা সদর পাচঁথুবীর মধ্য মাঝিগাছা সিংগাপুর গলি রাস্তার মাথায় ১০/১২ জন যুবক কাউছারকে তার বাড়ি থেকে ডেকে আনে। পরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কাউছারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কাউছারকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লোকজন আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দু’পক্ষই মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, মাদক ও জুয়া সংক্রান্ত লেনদেনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কি ভূমিকা ছিলো তা জানার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com