মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খিলগাঁওয়ে ১৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ মনির হোসেন ও মোঃ হৃদয় ওরফে অন্তর।

গতকাল বুধবার রাত ১০:৩০টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে মাদকদ্রব্য বহন করে একটি কাভার্ড ভ্যান মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও ফ্লাইওভারের দিকে আসছে।। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরের ছাত্রী ছাউনির সামনে চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে মনির ও হৃদয়কে কাভার্ড ভ্যানসহ গ্রেফতার করা হয়। কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় ১৫০ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন জেলায় বিক্রি করতো।

খিলগাঁও থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com