মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১২১ জনকে অনুদানের চেক বিতরণ

‌দি‌লিপ কুমার দাস,ময়মন‌সিংহঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২২১ বার পঠিত

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা জেলা পরিষদ অডিটোরিয়াম বারহাট্টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলার তিন উপজেলার ১২১ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাঃ আবদুল কাদের, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা।

এসময় বারহাট্টা উপজেলায় ৬৪ জন, মোহনগঞ্জ উপজেলায় ২২ জন ও কলমাকান্দা উপজেলার ৩৫ জনকে চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com