বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজারে ১৩৪৭ জন পু‌লিশ সদস্যকে একযোগে বদলি

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার পঠিত

প্রদীপকাণ্ডের পর এবার কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের ১ হাজার ৩৪৭ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ৮ জন, পরিদর্শক ৫৩ জন, উপ-পরিদর্শক ১৩৯ জন, এএসআই ৯২ জন এবং ১ হাজার ৫৫ জন নায়েক ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল করিম স্বাক্ষরিত চিঠিতে, তাদের আগামী ২৮ সেপ্টেম্বর বদলিকৃত বিভিন্ন রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। এরইমধ্য দিয়ে জেলার কক্সবাজার জেলার ৮টি থানাসহ প্রতিটি ক্যাম্প থেকে সকল পুলিশ সদস্যকে বদলি করা হলো।
গতকাল সেখানকার ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি করা হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। একইসঙ্গে ঝিনাইদের পুলিশ সুপার হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়।গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১১ পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com