মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২২ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফর সঙ্গীদের বহনকারী বিমানটি ভোর রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।

সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা।

রাষ্ট্রপতি পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছেন।

সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করেন।

এরআগে, রাষ্ট্রপ্রধান এবং তাঁর সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com