বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ডিএমপির ঈদ পুনর্মিলনী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১২ বার পঠিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

আজ সোমবার সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এই আনন্দ উৎসবে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার); পিপিএম।

ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ইন্সট্রুমেন্টাল মিউজিকের আয়োজন করা হয়। বাদ্যযন্ত্রের পরিবেশনায় ছিলেন বাঁশিতে কামরুল আহম্মেদ, সেতারে জ্যোতি ব্যানার্জী, তবলায় পল্লব স্যানাল ও এস্রাজে আশিকুল আবির।

এই মিলনমেলায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ ও তাঁদের সহধর্মিনীগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com