বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নানা আয়োজনে গৌরীপুরে গুরুপূর্নিমা অনুষ্ঠিত

‌দি‌লিপ কুমার দাস,ময়মন‌সিংহঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২০ বার পঠিত

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (৩ জুলাই) সোমবার শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির আঙিনায় নরোত্তম সংঘের উদ্যোগে গুরুপূর্নিমা তিথি পালন উপলক্ষে গত ৩০ জুন হতে ২ জুলাই পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ এবং এদিন দিবাগত রাতে অষ্টপ্রহর ব্যাপি হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে ।

আজ গুরুপূজার পাশাপাশি অষ্ট প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে । উপস্থিত ভক্তরা জানান, শ্রীধাম বৃন্দাবন (রাধাকুন্ড) থেকে গুরুমহারাজ ভাগবত রত্ন ১০৮ শ্রীল বাসুদেব দাস বাবাজি মহারাজ এর আগমন উপলক্ষে এ আয়োজন । এছাড়াও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন নেএকোনা জেলার সিধলী থেকে আগত পরম বৈষ্ণব শ্রী লিটন বিশ্বাস । আগামীকাল মঙ্গলবার নগর পরিক্রমা, মধাহ্নকালীন সপার্ষদ গৌর গোবিন্দ ও ৬৪ মহন্ত ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহা প্রসাদ বিতরন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি । নরোওম সংঘের সহকারী কর্নধার মুরারী দাস (মিন্টু) জানান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দের পদচারণায় মন্দির অঙ্গন মুখরিত হয়ে মহা উৎসবে পরিণত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com