বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কক্সবাজা‌রে ছাত্রলীগ নেতার হাত পা‌য়ের রগ কে‌টে দিল শিবির

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার পঠিত
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনকে বা‌ড়ির সাম‌নে থে‌কে ও‌ঠি‌য়ে নি‌য়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে শি‌বি‌রের ক‌্যাডা‌রেরা।
  মুর্মূষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, শিবিরের এক দল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কলেজ সংলগ্ন এলাকায় দিয়েছে শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বে একদল ক্যাডার এ ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়।
তিনি জানান, কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবিরনেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের রথ-বদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায়।
তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। ওখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com