মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ায় পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১২ জুয়াড়ী গ্রেফতার

আবু বক্কর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি,বগুড়াঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

বগুড়া আদমদীঘির সান্তাহার পৌরসভার কলসা হলুদঘর মহল্লার পুরাতন মাছ বাজার এলাকা থে‌কে জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ (৩ জুলাই) সোমবার দুপুরে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লার নাজিম উদ্দিনের ছেলে জাহেদ খান (৩৩) একই এলাকার মৃত বাবু সাকিদারের ছেলে রানা সাকিদার (৩৮) চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫) মৃত নিজাম খানের ছেলে জামাল খান (৪৫) মহসিন আলীর ছেলে উজ্জল মিয়া (৩২) গণি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫) এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫) মৃত আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২) আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫) মৃত হাদেস সরদারের ছেলে খলিল সরদার (৩৮) মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) মোঃ কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাতে হলুদঘর মহল্লায় পুরাতন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় বারো জুয়াড়িকে সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লায় পুরাতন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com