মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তে ১১ দি‌নে পাঠা‌নো হল ১৪৭৫ মে‌ট্রিক টন ই‌লিশ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২১ বার পঠিত

বাংলা‌দেশ থে‌কে ভারতে গত ১১ দিনে ১৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে ৫০৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। গত আট বছর ধরে ইলিশ সংকটের কারণে বিদেশে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুত্বের সম্পর্কের কারণে দুর্গাপূজা উপলক্ষে গত দুই বছর ধরে ভারতে ইলিশ দিচ্ছে বাংলাদেশ।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি জন্য ১৪৭৫ মেট্রিক টন ইলিশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ১১ দিনে ৫০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। এবং ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
এদিকে জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গতবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছর ও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ১৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com