বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাসিক অপরাধ পর্যালোচনা সভা’- সতর্কতার সাথে মামলা তদন্তের নির্দেশ

নাগ‌রিক খবর ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

প্রকৃত অপরাধী যেন খালাস না পায় সেজন্য সতর্কতার সাথে মামলা তদন্ত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে আজ (১৮ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (এপ্রিল-মে/২০২৩) অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, গত ঈদুল ফিতরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। আসন্ন ঈদেও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুতি গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করা হয়।

সভায় ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা রোধ করা, কোরবানির পশু পরিবহণ নিরাপদ ও স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সভায় এপ্রিল-মে/২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com