মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রক্ত দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো যুব‌কের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পাকদেওড়য়া গ্রামের নবাব মিয়ার ছেলে।

কসবা থানা, খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ‘ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন’ নামে একটি সংগঠনের কর্মীরা জানান, সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ইয়ারকে বহন করা সিএনজিচালিত অটোরিকশাটির ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। তারা জানান, দুর্ঘটনায় নিহত ইয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে চিকিৎসাধীন এক স্বজনকে রক্ত দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি একজন নিয়মিত রক্তদাতা এবং ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাত পৌনে ৮টার দিকে খাড়েরা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত যুবকের কাছে ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের আইডি কার্ড পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com