মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল : ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

ঢাকা মে‌ট্রোপ‌লিট‌ন পু‌লি‌শের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক পি‌পিএম,বি‌পিএম।

শনিবার (১৭ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে ও অপরাধ নিয়ন্ত্রণ রয়েছে। ডিএমপি টিম হিসেবে কাজ করে যাচ্ছে বলেই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি হয়েছে।

তিনি বলেন, টিম ডিএমপির প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমের জন্য আমরা এ সক্ষমতা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে টিম ডিএমপি প্রস্তুত রয়েছে। এ প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি।

এ সময় তিনি ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা.আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com