শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌ত থে‌কে অ‌বৈধ ভা‌বে ১১ হাজার কেজি চিনি পাচারকা‌লে আটক ৪

বিঃবাড়ীয়া সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভারত থেকে আনা ১১ হাজার কেজি চিনিভর্তি একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- কসবা উপজেলার রানিয়ারা এলাকার আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার দয়াসুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদ আসে, ভারত থেকে অবৈধভাবে চিনির একটি বড় চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে কসবা থানার পুলিশ সদস্যরা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপ ভ্যানসহ চার জনকে আটক করেন। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১৫৮ বস্থা ও দুইটি পিকআপ ভ্যান থেকে ৬০ বস্থাসহ ম্টে ২১৮ বস্তা থেকে প্রায় ১১ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com