বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়ে এসি মেকানিক, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২০০ বার পঠিত

বুধবার বিকেল ৫:৩০টায় মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে আবু রায়হান নামে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের মার্কেটের এসি সার্ভিসিং করার জন্য মই বেয়ে উঠছিলেন এসি মেকানিক। এ সময় অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে লেগে তিনি অজ্ঞান হয়ে মইয়ে আটকে আছেন। তাকে দ্রুত উদ্ধার করার অনুরোধ জানানো হয়।

৯৯৯-এর কলটেকার পুলিশ সদস্য শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। শাকিল তাৎক্ষণিক মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য বলেন। ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক বলেন, সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এসি মেকানিক তানভীরকে উদ্ধার করে চিকিৎসার্থে হাসপাতালে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com